শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায়, বিএনপি ও আসাদ ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

আহসান হাবীব শেখ,গাইবান্ধার (সুন্দরগঞ্জ) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর বাড়াই কান্দি হাফিজিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে মাদ্রাসার ঘর, আসবাবপত্র ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ পুড়ে যায়।

এই ঘটনার পর ১৩নং শ্রীপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আসাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

সহযোগিতার অংশ হিসেবে বিএনপি সুন্দরগঞ্জ উপজেলার সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং মাদ্রাসার পূনঃনির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মাহমুদুল ইসলাম প্রামাণিক বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শুধু আজ নয়, আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই। যতদিন এই মাদ্রাসা পূর্ণরূপে গড়ে না ওঠে, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ জানান। শেষে দোয়া ও মুনাজাত করে প্রোগ্রামটি শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page