মোঃ মাসুম রানা :
মঙ্গলবার ৭ অক্টোবর গাজীপুর মহানগর ৪৭ নং ওয়ার্ড শিলমুন মরকুন সংযোগ রোড ,হামিদিয়া মাদ্রাসা এতিম খানায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দীপু, ছোট ভাই শহিদুল ইসলাম শিপু ,অহিদুল ইসলাম টিপু ,মিথ্যা মামলা প্রত্যাহার ও সুস্বাস্থ্য, কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ফজরের নামাজের পর এক ঝাঁক কোরআনের পাখি পবিত্র কোরআন খতম পাঠ করেন ।বাদ জোহর মিলাদ অনুষ্ঠিত হয় , অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান মোনাজাত পাঠ করেন এ সময় তিনি দেশবাসী সহ সকলের জন্য দোয়া করেন ,মানবতার বাতিঘরের প্রতিষ্ঠাতা , নুরলইসলাম দীপু , সহ বাকি সবাই মিথ্যা মামলা থেকে রেহাই পেয়ে আমাদের সকলের মাঝে দ্রুত ফিরে আসতে পারেন এজন্য দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন
।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নূরে আলম আকন্দ , মোঃ প্রাঞ্জল , মোঃ আরিফ ,ফারুক , রোমান ,দুলাল ,হানিফ ,শুভ ,খালেদ, ,শিপন ,শরীফ ,শহীদ ,ইসমাইল হোসেন ,কামাল , সেলিম শিকদার , বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর সহকারি সচিব মোঃ মাসুম রানা প্রমুখ ।