শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

গাইবান্ধায় অ্যানথ্রাক্স ভ্যাকসিনে হাতিয়ে নেওয়া হলো অর্ধকোটি টাকা!

রংপুর ও গাইবান্ধায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গবাদি পশুকে মাত্র ৮০ পয়সার ভ্যাকসিন প্রয়োগের জন্য সর্বনিম্ন ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে ভ্যাকসিন কার্যক্রমের সঙ্গে জড়িত প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের বিরুদ্ধে। গত দুই মাসে অন্তত ৫০ লাখ টাকা তুলেছেন তাঁরা। বিষয়টির সরল স্বীকারোক্তিও দিয়েছেন ওই কর্মীদের অনেকেই।

খামারি ও গৃহস্থরা জানিয়েছেন, সরকার নির্ধারিত স্বল্প মূল্যের টিকা পেতে কখনো দরদাম, কখনো বকশিশ আবার কখনো উপহার হিসেবে দিতে হচ্ছে এই অর্থ।
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর ও গাইবান্ধা জেলায় সম্প্রতি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হচ্ছে গরু, ছাগল ও ভেড়া। এই রোগের প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে দপ্তরটি। দুই জেলায় গতকাল বুধবার পর্যন্ত দুই লাখ ২১ হাজার গবাদি পশুকে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে রংপুরের পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় প্রয়োগ করা হয়েছে এক লাখ ৬৮ হাজার এবং গাইবান্ধার সুন্দরগঞ্জসহ অন্যান্য উপজেলায় ৫৩ হাজার গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এই কার্যক্রম চলমান রয়েছে।

গবাদি পশু মালিকদের অভিযোগ, প্রতি ভ্যাকসিনে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। গড়ে ৩০ টাকা হলেও দুই জেলার কর্মীরা ৬৬ লাখ ৩০ হাজার টাকা তুলেছেন।

রংপুর প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আব্দুল হাই সরকার কালের কণ্ঠকে বলেন, ‘এমন অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। কেউ এই ভ্যাকসিনের নামে অর্থ নিলে এবং তার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page