শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

পুরোনো প্রেমে মজেছেন উস্তাদ ত্ব হা আদনান’ — স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

জনপ্রিয় ইসলামি বক্তা ত্ব হা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি দাবি করেন, ত্ব হা আদনান তার অতীতের এক প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িত আছেন।

স্ত্রীর দাবি অনুযায়ী, ওই নারী বর্তমানে একটি আন্তর্জাতিক বিমান সংস্থায় এয়ার হোস্টেস হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করেন, ত্ব হা নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছেন, দীর্ঘসময় ফোনে কথা বলেন এবং ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন—

“এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের উস্তাদ আবু ত্ব হা মুহাম্মদ আদনান প্রেমে মজেছেন তার কলেজ জীবনের প্রাক্তন প্রিয়তমা জারিন জেবিনের সঙ্গে। তখন টাকার অভাবে সম্পর্ক ভেঙে গেলেও এখন আবার তারা ঘনিষ্ঠ হচ্ছেন।”

পোস্টে আরও দাবি করা হয়, ত্ব হা তার প্রতিষ্ঠানের অফিসে ও ক্লাসের নামে ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে নারী-পুরুষের অবাধ মেলামেশা হয় বলেও তিনি অভিযোগ করেন।

স্ত্রী আরও লিখেছেন,

“আমাকে বিরত রাখতে গিয়ে উস্তাদ আমাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। আমার ওপর নানা অভিযোগ চাপিয়ে আমাকে সমাজে জঘন্য রূপে উপস্থাপন করেছেন।”

এছাড়া, এয়ার হোস্টেসের আগেও রংপুরের এক নারী আলেমার সঙ্গে ত্ব হা আদনানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তিনি দাবি করেন। পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি আবার নতুন করে পুরোনো প্রেমে জড়িয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ত্ব হা মুহাম্মদ আদনান বা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

অনেক অনুসারী স্ত্রীর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page