দেওয়ান শামীম আল মানুন :
ঢাকা, মঙ্গলবার (১৪ অক্টোবর): রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাবে অনুষ্ঠিত হয়েছে বাবুপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২০২৫।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা মো. বশির আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ।
এ সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ দুলাল, সহ-সভাপতি আব্দুর রহিম, সদস্য গোলাম সরোয়ার স্বপন, মেজবাহউদ্দিন কপিল ও মো. আদিল।
বক্তারা জানান, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই সমিতি দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। তারা স্মরণ করেন, প্রতিষ্ঠাকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমিতির পাশে ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে সমিতির কার্যক্রম আরও বেগবান হবে এবং সমিতির নিজস্ব স্থানে একটি মার্কেট নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত হবে।
সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং ঐক্যবদ্ধভাবে সমিতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।