শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

কিশোরগঞ্জে শ্রম ও বাক প্রতিবন্ধীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার শ্রম ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছে “কিশোরগঞ্জ শ্রম ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা”।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম (বাক প্রতিবন্ধী) এর নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সমাজের অন্যান্য নাগরিকদের মতো শ্রম ও বাক প্রতিবন্ধীরাও সমান অধিকার ও সুযোগ পাওয়ার অধিকার রাখে। তবে নানা অনিয়ম, অবহেলা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে তারা এখনও পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংগঠনটির প্রধান ৭ দফা দাবি হলো—
১. সরকারি স্বীকৃতি ও সহযোগিতা প্রদান।
২. প্রতিবন্ধীদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা।
৩. সকল প্রতিবন্ধীকে সরকারি ভাতা ও সেবা কার্যক্রমের আওতায় আনা।
৪. ভিজিডি ও ভিজিএফ কার্ডে অগ্রাধিকার দেওয়া।
৫. সরকারি-বেসরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটার বাস্তবায়ন।
৬. চলাচল উপযোগী অবকাঠামো ও জনসুবিধা নিশ্চিত করা।
৭. জাতীয় ১৫ দফা দাবির আলোকে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।

স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেবেন এবং বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page