শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না: ফয়জুল করীম

বিএনপি ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, এমনকি নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘সংখ্যানুপাতিক  পদ্ধতিতে জাতীয় নির্বাচন’-এর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দলের শাসন পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল প্রকৃত অর্থে জনগণের কল্যাণ করতে পারেনি। নীতি ও আদর্শ ছাড়া শুধু দল, দেশ কিংবা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না।’

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি ও বৈষম্য নিরসনের উদ্যোগ না নিলে, গণহত্যার বিচার না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।’

দেশের প্রকৃত পরিবর্তন আনতে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা ও জুলুম-চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হাতপাখায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page