শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ভারত বাংলাদেশের উন্নতি চায় না : নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের তিন দিক দিয়ে একটি রাষ্ট্র (ভারত) ঘিরে রেখেছে। সেই রাষ্ট্র আমাদের ওপর আধিপত্য বিস্তার করে রেখেছে। ভারত চায় না বাংলাদেশ উন্নত হোক। তাদের দেশ বড় হলেও উন্নয়নের দিক থেকে তারা পিছিয়ে আছে।তিনি বলেন, তারা তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলো এখনো অনুন্নত রেখেছে। সেখানে এখনো পাকা টয়লেট পর্যন্ত তৈরি হয়নি। আমাদের দেশের মাথাপিছু আয় ভারতের চেয়েও বেশি। তবু তারা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আধিপত্য বজায় রাখতে চায় এবং আমাদের দেশকে দমিয়ে রাখতে চায়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেকনিক শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের ছোট দেশ, উন্নয়ন ঘটাতে সময় লাগার কথা নয়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করা হয়েছে, ব্যবস্থাপনা ধ্বংস করা হয়েছে, সাংস্কৃতিক ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এসব ধ্বংসের মাধ্যমে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হতে না দেওয়ার সব ব্যবস্থা তারা (ভারত) করে রেখেছে।
তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) ২৪০ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। অভ্যন্তরীণ দুর্নীতির পরিমাণ প্রায় ২৮ লক্ষ কোটি টাকারও বেশি যা কল্পনাতীত। গত ৮ বছরের বাজেটের সমান সম্পদ তারা লুট করেছে এই দেশ থেকে। যদি এই টাকা দেশে থাকতো, ইকোনোমি হাব তৈরি করা যেতো, ইঞ্জিনিয়ারদের কাজে লাগানো যেতো, ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোকে আরও টেকনিক্যাল প্রতিষ্ঠানে রূপান্তর করা যেতো, তাহলে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়তে পারতো। বুয়েটে পড়ার পর ৬২ শতাংশ ছাত্র বিদেশে চলে যায় এই ৬২ শতাংশকে যদি দেশে রাখা যেতো, গবেষণাগার তৈরি করা যেতো, কোটি কোটি টাকা বিনিয়োগ করা যেতো, তাহলে চার বছরের মধ্যে বাংলাদেশ একটি স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত হতো।

অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, জেলা কমিটির সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page