শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের সীতাকুন্ডের আসলাম চৌধুরীর বিএনপি থেকে পদত্যাগের খবর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ) বিএনপি থেকে পদত্যাগ করেছেন মর্মে যে সংবাদ স্যোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের। সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদেরকে এই ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, “শ্রদ্ধেয় আসলাম চৌধুরী (এফসিএ) মহোদয় বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে যে মিথ্যা রটনা চালানো হচ্ছে তা মোটেও সত্য নয়। তিনি দলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল বিভ্রান্তি তৈরী করে ফায়দা হাসিলের জন্য এমন জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেই তিনি দাবি করেন। সবাইকে ধৈয্য ধারণ করার জন্য শ্রদ্ধেয় আসলাম চৌধুরী (এফসিএ) মহোদয়ের পক্ষ থেকে তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন।“
এদিকে সোমবার (৩ নভেম্বর) বিএনপি সারাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড-(আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে আসলাম চৌধুরীর নাম না থাকায় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। নেতা-কর্মীরা সন্ধ্যা থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে মহাসড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। চট্টগ্রাম শহর থেকে সীতাকুন্ডের শেষ অংশ পর্যন্ত প্রায় ৬০/৭০ কিলোমিটার সড়ক রাত সাড়ে ১১টা পর্যন্ত কার্যত: অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। পরে আসলাম চৌধুরীর অনুরোধে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে রাত ১২টার থেকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page