শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগে মো. হাসিব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার দুপুরে হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায় হাসিবকে হত্যা করা হয়। নিহত হাসিব একই থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর ২নং গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহেদুল ইসলাম। তার স্ত্রী খায়রুন বনাহার ওরফে তানহার সঙ্গে ৪ থেকে ৫ মাস আগে ফেসবুকে হাসিবের পরিচয় হয়। তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জাহেদুল জানার পর হাসিবকে ফোন করে কৌশলে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এবং সঙ্গীত আবাসিক এলাকার মন্নানের বিল্ডিংয়ের সামনে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদুল ছুরিকাঘাত করেন হাসিবকে।
ঘটনার পরে স্থানীয়রা হাসিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘনার পরপরই আসামি গ্রেপ্তারের অভিযান শুরু হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আসামি জাহেদুলকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জাহেদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page