এম. এ. কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মীরসরাই পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফরহাদ হোসেন তুহিন, বিএনপি মনোনীত চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের এমপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে।
জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর গতকাল ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় তাকে স্বাগত জানাতে মীরসরাই উপজেলা থেকে ছুটে আসেন অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক।
নুরুল আমিন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফরহাদ হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক ও দলীয় কর্মীরা। উচ্ছ্বসিত নেতা-কর্মীরা তার প্রতি শুভকামনা ও দলীয় বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।