মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সংগ্রামী ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূর।
ভিপি নূর বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা রাজপথে ছিলেন, সেইসব তরুণ সংগ্রামী নেতারাই এখন পরিবর্তনের প্রতীক। মামুনুর রশীদ মামুন তাঁদের একজন।”
গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জানান, ঠাকুরগাঁও-৩ আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং ন্যায়ের সমাজ গড়তে মামুনুর রশীদ মামুন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরা স্থানীয় জনগণকে আহ্বান জানান, গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে এই তরুণ নেতার পাশে দাঁড়াতে।
এদিকে, ভিপি নূরুল হক নূর তাঁর অফিসিয়াল ফেসবুক পেজেও মামুনুর রশীদের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।