এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানীতে গ্যাস সিলিন্ডারের আগুন ধরে সামিনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহতা গৃহবধূ পশ্চিম মায়ানী গ্রামের আব্দুল বারী কাজী বাড়ীর ডাঃ মোশাররফ হোসেন এর স্ত্রীর বলে জানা গেছে।সূত্র জানায়, দুপুরে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের আগুনে তার পরনে থাকা কাপড়ে আগুন ধরে মুহুর্তের মধ্যে সমস্ত শরীর পুড়ে যায়।এতে তার মৃত্যু হয়।