শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মুরাদপুরে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সেখান থেকে তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে।

খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তার তিনজন হলেন- পাঁচলাইশের আজিজুল হক বাবুলের পুত্র আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) ও প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান  বলেন, মিছিল থেকে  তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page