এম, এ কাশেম , চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আপন পুত্র রিয়াদ হোসেনের ধারালো ছুরিকাঘাতে পিতা আহম্মদ হোসেন নিহতের ঘটনায় হত্যাকারী পাষন্ড পুত্র রিয়াদ হোসন (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া বেধে যায়। এ সময় রিয়াদ ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে এসে তার পিতার গলায় আঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হলে মুহুর্ত্বের মধ্যে লুটিয়ে পড়ে সে। পরিবারের অন্যান্য দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত: চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, পুত্রের ধারালো ছুরির আঘাতে পিতার মৃত্যুর ঘটনার পর অভিযুক্ত রিয়াদকে আজ ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।