এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে এতোদিন/ এতো বছর বিএনপি’র রাজনীতিতে চরম দ্বন্দ্ব-সংঙাত এবং গ্রুপিং ও দ্বিধাবিভক্ত থাকলে ধানের শীষ’র পক্ষে সকল নেতা-কর্মী এক এবং অভিন্ন থাকার কথা যে তা কিছু টা ষষ্ঠ হয়ে উঠেছে। তবে, অনেক নেতা-কর্মী এখনো নির্বাচনী কাজে কোমর বেধে নামেনি মাঠ-ঘাট সহ সর্বোত্র।
সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয়নি! তফসিল ঘোষণা হওয়ার পর কিছুটা প্রস্তুতির এগুবে বিএনপি’র অনেক নেতা-কর্মীরা, এমন মনোভাব অনেকের কাছ থেকে পাওয়া গেলো। আর তফসিল ঘোষণা হলে ও যে নির্বাচন সঠিক সময়ে হবে তার ও কোনো গ্যারান্টি অদ্যবধি ষষ্ঠ নয় বলে ও প্রতিয়মান। তার পরে ও প্রস্তুতি নিয়ে রাখাটা ভালো বৈ মন্দ ও নয়। আর তার নিরীখে দলীয় প্রার্থী এবং অনুসারিরা যার যার এলাকা ভিত্তিক প্রতিটি গ্রাম-ওয়ার্ড, পাড়া-মহল্লা, বাজার-ঘাট সহ সর্বোত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ সহ ‘ধানের শীষ’ এ ভোট প্রদানের জন্য বুজিয়ে শুনিয়ে নারী-পুরুষ সবাই কে উদ্বুদ্ধ করে চলছেন। তাতে অক্লান্ত পরিশ্রম হলে ও নির্বাচনী কাজ করে যাওয়া নেতা-কর্মীরা বিন্দু মাত্র ও বিরাম দিচ্ছেন না।
এমনিতে ‘ধানের শীষ’ পাগল মানুষ দীর্ঘ সতেরো বছর নিজের ভোটটা পর্যন্ত দিতে পারেননি! এমনকি ভোট কেন্দ্রের ধারেকাছে পর্যন্ত যেতে পারেননি!! আর সেই কারণে নিজের ভোটটা নিজে দেয়ার আনন্দে বিভর ভোট বঞ্চিত মানুষরা। ‘ধানের শীষ’ প্রতীত গ্রাম-গঞ্জের মানুষের কাছে মুর্তিমান এক আনন্দ-উৎসব ও আবেগাপ্লুতের প্রতীক উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ পৌরসভায় বলতে গেলে ‘ধানের শীষ’ প্রতীক’র রিতি মতো জোয়ার শুরু হয়েছে। ‘ধানের শীষ প্রতীক’র লিফলেট হাতে গণসংযোগ কারিরা যে এলাকায় যাচ্ছেন সেই এলাকাতেই মানুষের ব্যাপক সাড়া জাগানিয়া দেখে রিতি মতো হতভম্ব হওয়ার অবস্থা।
তবে, বর্তমানে নির্বাচন নিয়ে দেশে যে অবস্থা শুরু হয়েছে তা ভাবনায় রেখে অনেককে বলতে শোনা যাচ্ছে- আদ্যো কি নির্বাচন হবে/হচ্ছে? নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরিস্থিতি যদি সরকার ও প্রশাসনের আয়ত্তের মধ্যে থাকে তাহলে বিএনপি’র পক্ষে জোয়ার ধরে রাখা ও কষ্ট সাধ্য হয় পড়বে।
আর ওই সময়ের জন্য বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী অপেক্ষায় রয়েছে। আগে ভাগে শুধু শুধু শক্তি নষ্ট করে হয়রান হয়ে যাওয়ার কি দরকার বলে ও মন্তব্য করে যাচ্ছেন বিএনপি’র অনেক নেতা-কর্মী।