এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরী (এফসিএ) ‘র সঠিক মূল্যায়ন চায় তৃণমূল বিএনপি’র নেতা-কর্মীরা
দলের প্রবীণ একাধিক নেতা-কর্মীরা বলছেন-আসলাম চৌধুরী আসলাম চৌধুরী-ই, তার তুলনা অন্য কারো সাথে চলে না/চলবে ও না। বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে রাজপথে জীবনবাজী রাখা উত্তর চট্টগ্রামের একটি নাম আসলাম চৌধুরীর কথা কম-বেশি দলের হাই কমান্ড থেকে শুরু করে সবাই জানার কথা। যার কারণে আগামী নির্বাচনে আসলাম চৌধুরীর মনোনয়ন প্রাপ্তি অত্যাধিক গুরুত্ব বহন করলে ও কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে তার মনোনয়ন বঞ্চিত হওয়া অনেক টা মেনে নেয়ার মতো নয় বলে ও মত প্রকাশ করেছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র দায়িত্ববান অনেক নেতা সহ সাধারণ নেতা-কর্মীরা? এমন কি সাধারণ মানুষের আশা ছিলো আসলাম চৌধুরী অবশ্যই মনোনয়ন পাবেন। কিন্তু, কি হতে কি হয়ে গেলো তা অনেকেরই বোধগম্য নয়। আসলাম চৌধুরীর স্থলে আরেক জনকে মনোনয়ন দিয়ে দেয়ার খবর পাওয়ার সাথে হাজার হাজার নেতা-কর্মী সহ সাধারণ মানুষ ও রাস্তায় নেমে পড়ে। এমনকি সড়ক পযর্ন্ত অবরোধ করে ফেলে। এ খবর পাওয়ার সাথে সাথে আসলাম চৌধুরী নিজেই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতা-কর্মী সহ সাধারণ মানুষকে বুজিয়ে শুনিয়ে অবরোধ তুলে দিয়ে সবাই কে শান্ত থাকার অনুরোধ করেন। এতো কিছুর পর ও সীতাকুণ্ড আসনে প্রার্থী বহাল রয়েছে! তার পর আসলাম চৌধুরী বিএনপি’র ধানের শীষ’র আনুগত্য প্রদর্শন করে যাচ্ছেন। এবং সব কিছু দলের হাই কমান্ড এবং স্বয়ং দলের চালিকাশক্তি তারেক রহমান এর ওপর ছেড়ে দিয়েছেন।
সুতরাং, আসলাম চৌধুরীর মূল্যায়ন দলের জন্য অত্যাধিক মঙ্গল/ ভালো হবে বলে ও মনে করেন দল নিবেদিত প্রাণ অনেকেই।
বলাবাহুল্য, উত্তর চট্টগ্রামের আওয়ামী রাজনীতির কম্পন আসলাম চৌধুরী অবমূল্যায়ন কেনো? তা জানার আগ্রহ রেখে চলেছেন দলের হাজার হাজার নেতা-কর্মীরা। এবং আসলাম চৌধুরীর মূল্যায়ণ অতি দ্রুত কার্যকর করে সীতাকুণ্ড আসনটি দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কে উপহার দেয়ার জন্য সব ধরনের পথ প্রশ্বস্ত করে দেয়ার দাবি উঠছে সর্বোত্র।
উত্তর চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে একজন আসলাম চৌধুরী দলকে টিকিয়ে রাখার কারিগর বললে ও শেষ করা যাবে না, এমন মন্তব্য ও অনেকের।
সুতরাং, আসলাম চৌধুরীর অবমূল্যায়ন আগামী বিএনপি’র রাজনীতিতে যে ধ্বস নামবে সেটা নির্ধিধায় বলা চলে।
আসলাম চৌধুরী-ই কেবল চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপি’র ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করার ক্ষমতা রাখেন বলে মনোভাব ব্যক্ত করেছেন দলমত নির্বীশেষে অনেকেই।
সুতরাং, সময় এখনো ফুরিয়ে যায়নি। অতি দ্রুত আসলাম চৌধুরীর মুল্যায়ন ফিরিয়ে দিয়ে তাকে এমপি হওয়ার সুযোগ করে দিতে হবে অন্তত: দলের বৃহত্তর: স্বার্থে। আর তাতে করে আসলাম চৌধুরী আগামী দিনে মন্ত্রী হওয়ার যোগ্যতা ও দেখিয়ে দিতে সক্ষম হবেন যে তা ও একবাক্যে বলে যাচ্ছেন সবাই।
প্রায় সবাই বলছেন-দল নিবেদিত প্রাণ, উত্তর চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে ‘কিং খ্যাত’ আসলাম চৌধুরী (এফসি)’র জন্য শুভ কামনা থাকছে।