শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

বিগত আওয়ামী লীগ সরকার আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম শহরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে বাসভবনে থাকা ৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর ২ নং গেটের চশমা হিল এলাকায় এ অভিযান চালায় পাঁচলাইশ থানা-পুলিশ।
যদিও আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। অভিযানের পর যাচাই-বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেয়ার জন্য কয়েকজন এখানে জড়ো হচ্ছেন বলে একটি ফেসবুকে পোস্টে বলা হয়। সে’টির সূত্র ধরে অভিযান পরিচালনা করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন ঘিরে এখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page