নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
মীরসরাইতে বিএনপি’র কিছু নেতা-কর্মী নামধারীদের দাম্ভিকতা দলের মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর জন্য কাল হয়ে দাড়াবে।
গত কয়েক দিন পূর্বে মীরসরাই উপজেলার করেরহাট বাজারে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের কে, কে নাকি দুইজন সাংবাদিককে হেনস্থা করেছে! এবং একজনের পকেট থেকে নাকি ৫ হাজার টাকা ও নিয়ে নিয়েছে!! আর গতকাল মীরসরাই স্টেডিয়ামে বিপ্লব ও সংহতি দিবস পালন সহ নুরুল আমিন চেয়ারম্যান এর ধানের শীষ এর সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে নিজ দলের-ই প্রবীণ ব্যক্তিত্ব এবং দলের একমাত্র মুখোপত্র দৈনিক দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক এম, এ কাশেম এর সাথে দুর্ব্যবহার ও দাম্ভিকতা দেখিয়েছে নুরুল আমিন চেয়ারম্যান এর অনুসারী মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন!
নিজের দলেরই একজন প্রবীণ ব্যক্তি এবং নিজ দলীয় পত্রিকার একজন সাংবাদিক এর সাথে সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন এর এমন দুর্ব্যবহার ও দাম্ভিকতা প্রদর্শন দেখানো হয়ে থাকলে সাধারণদের কি অবস্থা হবে?
উল্লেখ্য, মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন সমাবেশ কাভার করার জন্য মঞ্চের সাংবাদিক গ্যালারিতে হঠাৎ তার নিজের আত্মীয় সম্পর্কিত এক মহিলা কে সাংবাদিক কাশেম এর পাশের চেয়ারে এনে বসিয়ে দিতে বল প্রয়োগ করে। এ সময় সাংবাদিক কাশেম তাকে বলেন যে, এখানকার চেয়ার গুলো সাংবাদিকদের জন্য নির্ধারিত এবং এই চেয়ারে একজন সাংবাদিক রয়েছেন। ওই সাংবাদিক পত্রিকায় দেয়ার জন্য ছবি তুলতে মঞ্চের সামনে গেছেন। এতে ওই সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন দাম্ভিকতা প্রদর্শন করে এবং দুর্ব্যবহার করে বল প্রয়োগ এর মাধ্যমে ওই মহিলা কে সাংবাদিক কাশেম এর পাশের উক্ত সাংবাদিক এর চেয়ারে বসিয়ে দেয়। এতে অসম্মান ও বিব্রতবোধ করে সাংবাদিক কাশেম চেয়ার ছেড়ে উঠে যেতে বাধ্য হন।
বিষয়টি চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম কে বিষয়টি অবহিত করা হয়েছে।