আহসান হাবীব শেখ, সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ বাজারে হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এ উদ্যোগে অংশ নেন স্থানীয় কয়েকজন অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
চিকিৎসকরা বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়বদ্ধতা। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।”
এলাকাবাসী এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।