শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের পাহাড়ি এলাকা ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে ২১ নভেম্বর (শুক্রবার) বেলা ২ টার দিকে পার্বত্য রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপির টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলী নামক স্থানে ফাঁদ পেতে থাকে। টহলদল অদ্য আনুমানিক ৪ টার দিকে ভারত হতে চোরাকারবারীদেরকে বাংলাদেশের দিকে গরু নিয়ে আসতে দেখতে পায়।

একপর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুগুলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্যাটলিয়নের পক্ষ থেকে জানানো হয়। চোরাচালান প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে বলে জানান দেয়া হয়।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেনছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page