এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এমন কোনো দিন-রাত নেই যে চুরি-ডাকাতি সহ নানাবিধ অপকর্ম সংঘটিত হওয়ার খবর পাওয়া যাচ্ছেনা! প্রতিদিন রাতে চারিদিকে যে হারে চুরি-ডাকাতি সহ নানাবিধ অপকর্মের ঘটনা ঘটে চলেছে তাতে নিন্মলিখিত বিষয়টা অতি গুরুত্বপূর্ণ এবং সবার জন্য প্রযোজ্য ও বটে। সুতরাং,সবাইকে সাবধান হতে হবে৷
প্রথম তো: রাতে ঘুমানোর আগে ঘরের ভিতরে খুব ভালো করে দেখে ঘুমাতে হবে।
এর পর কেউ যেনো আগে ডুকে বসে না থাকে সে বিষয়ে সর্তকতা অবলম্বন করে যেতে হবে৷
রাতের বেলায় যে কেউ আত্নীয়ের পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার জন্য বললে কোনোক্রমেই দরোজা খোলা যাবে না।
তবে, শতোভাগ শিউর হওয়া গেলে তার পর দরোজা খুলতে হবে।
তাও আবার খেয়াল রাখতে হবে যে, কেউ ওই আত্মীয়কে ভয়-ভীতি দেখিয়ে জিম্মি করে নিয়ে এসে দরোজা খোলার জন্য বলতেছে কী না৷
তার ও আগে প্রয়োজন মাফিক দরোজা না খুলে জানালা দিয়ে উঁকি মেরে দেখতে হবে-সাথে কেউ আছে কী না এবং থাকলে তারা কে বা কারা।
এতো কিছুর পর আত্মীয় দেখে দরোজা খোলার সাথে সাথে তাকে ঘরের ভিতর ঢুকিয়ে দ্রুত দরোজা বন্ধ করে দিতে হবে।
আর এমন সচেতনতা থাকাটা সবার জন্য নিরাপদ বলে শতোভাগ মনে করা যায় বা যেতে ও পারে।