শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, কমিশনের জন্য চ্যালেঞ্জ

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ জন্য ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া নীতিমালা অনুমোদন দিয়ে গণভোট পরিচালনা, গণনা ও প্রস্তুতিমূলক প্রক্রিয়ার বিধান নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশে তিনবার গণভোট হলেও জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের নজির নেই। ফলে একই দিনে দেশে ও প্রবাসে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য দুটি ভোট পরিচালনায় নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনও জানিয়েছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ এবং অতিরিক্ত প্রস্তুতি নিতে হবে।

২৫ নভেম্বর অধ্যাদেশ জারির পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনের যেসব কেন্দ্রে ভোট হবে, সেই কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে এবং দুই ফলাফল একসঙ্গে ঘোষণা করবে ইসি। একই ভোটার তালিকা ও একই কর্মকর্তাদের অধীনেই গণভোট পরিচালিত হবে। তিনি বলেন, প্রথমবারের মতো প্রবাসীরাও জাতীয় নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই ভোট দিতে পারবেন।

ইসি জানিয়েছে, জাতীয় নির্বাচনের ব্যালট সাদা কাগজে কালো ছাপে আর গণভোটের ব্যালট রঙিন কাগজে হবে। ব্যালট ছাপা হবে বিজি প্রেসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page