এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পাঁয়তারার প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শতো, শতো শ্রমিক-কর্মচারী নগরীর বড়পোল, ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টগোলা ক্রসিংয়ে সীম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শত, শত শ্রমিক-কর্মচারী নগরীর বড়পোল, ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টগোলা ক্রসিংয়ে সীম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন।
বক্তারা বলেন, বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশীদের হাতে তুলে দিতে দেবো না। এর প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে স্কপ। প্রয়োজনে হরতাল সহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁংকার দেন তারা।
তারা বলেন, বর্তমান সময়ে সরকার বিদেশী প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেয়ার চুক্তি করার অধিকার নেই। সরকারের কাজ শুধু মাত্র নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর তাই তারা দ্রুত নির্বাচন দেয়ার ও দাবি করেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল সহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশী প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে স্কপ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস নামে একটি প্রতিষ্ঠানের সাথে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার। এই মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ আছে চুক্তিতে। একইদিন কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সাথে ও চুক্তি করা হয়েছে।
এ ছাড়া বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্ত করে যাওয়ার দুরভিসন্ধি সরকারের রয়েছে বলে আভাস পাওয়ায় তার ও নিন্দা-প্রতিবাদ নের্তৃবৃন্দ।