শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।’

বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে।
কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।’

সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব‍্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি।
মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। আমাদের কৃষকবান্ধব হতে হবে। আলুর দাম পায়নি কৃষক, এখন কিছুটা দাম বাড়ছে।’ ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখতে দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসপি নিয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এসপি নিয়োগে এবিসি তিন ক‍্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ‍্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page