শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধনে হামলা, আহত কয়েকজন

বাউল আবুল সরকারের মুক্তির দাবি এবং দেশজুড়ে মাজার–দরগাহে হামলা-ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় সংগঠনের কয়েকজন কর্মী আহত হন। হামলাকারীরা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়। বুধবার বিকেলে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা–কর্মীরা জানান, বাউলশিল্পীদের ওপর হামলা, মাজার–খানকা ভাঙচুর এবং ধর্মীয় ভিন্নমতের মানুষের ওপর সহিংসতার বিরুদ্ধে সারাদেশে কর্মসূচি চলছে। তার অংশ হিসেবেই খুলনায় মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এ সময় একই স্থানে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ‘ছাত্র–জনতা’ ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সাড়ে তিনটার দিকে ছাত্রজোট মানববন্ধনের প্রস্তুতি নিলেও একই সময়ে অপর দলটি সেখানে আসে। বিকেল পাঁচটার দিকে ছাত্রজোটের কর্মীরা ব্যানার হাতে সড়কে নামতেই তাঁদের ওপর হামলা শুরু হয়। কিল–ঘুষি ও লাঠির আঘাতে কয়েকজন আহত হন এবং ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান অভিযোগ করে বলেন, ‘বেলা তিনটার দিকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিই। পুলিশ থাকলেও পাঁচটার দিকে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করা হয়। “ছাত্র–জনতা”র নামে যারা এসেছিল, তারা আসলে আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী।’
অপরদিকে আপ বাংলাদেশের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিল বলেন, ‘ওরা আগে আমাদের এক কর্মীকে মারধর করে। পরে আমরা একত্র হয়ে তাদের দিকে এগোই।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page