নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিএনপি’র নেতা নামধারী কিছু ব্যাক্তির লম্পঝম্প দলের জন্য সিমাহীন ক্ষতি হচ্ছে। আর আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ এর ওপর ও প্রভাব পড়বে তাদের ওই হীন কর্মের কারণে।
ওই সব নেতা নামধারীদের বিরুদ্ধে কিছু কিছু পত্রিকায় নিউজ হচ্ছে যে তা ও দেখা যাচ্ছে। কিন্তু, কার্যত: কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না!
সুতরাং, প্রশ্ন জাগার- ই কথা যে-কে নিবে কার বিরুদ্ধে ব্যবস্থা? অবস্থাদৃষ্টে তো মনে হওয়ার- ই কথা যে, প্রায় সবাই এক- ই পথের পথিক!
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে কয়েক নেতার স্টাটাস দেখতে পাওয়া যায়। তারা এন করেঙ্গা তেন করেঙ্গা বলে লিখে গলা ফাটিয়ে এখন একেবারেই হীমশীতলাবস্থায় পড়ে রয়েছে। আর তাদের হিমশীতলতার মধ্যে আরেক নেতার একটা লেখা দেখা গেলো। সে লিখেছে-মিথ্যা/ভূয়া নামের নিউজ পোর্টাল এবং বিভিন্ন ভাবে ফেক আইডি থেকে বিএনপি’র বিরুদ্ধে বিষোদগার সহ নানা বিধ: ভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আর তার জন্য ব্যবস্থা নেয়া হবে বলে সে হুংকার ছোড়ে।
সুতরাং, বলার প্রয়োজন যে, সেই রকম কথা বলতে বলতে অনেক বিএনপি নেতা হয়রান হয়ে এখন ঝিমিয়ে পড়েছে! এখন দেখা যাচ্ছে- নতুন করে বের হয়েছে আরেকজন !! দেখা যাক তিনি কি করে/কতোটুকু করে দেখাতে পারেন?
উল্লেখ্য, বিগত আওয়ামী জামানার সময়ে বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সম্পাদনায় প্রকাশিত দলের একমাত্র মুখোপত্র ‘দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সাংবাদিক এম, এ কাশেম ছাড়া মীরসরাইতে আর কোনো সাংবাদিক ছিলো না আওয়ামী লীগের দালালী ছাড়া!
তবে, ৫ আগষ্টের পর পরই ওই সব দালাল সাংবাদিকরা একসাথে গা ডাকা দিয়েছিলো। কয়েকজন পালিয়ে ও গিয়েছিলো। কিন্তু, বিএনপি’র ভিতর থাকা কিছু সুবিধাবাদী নেতার সাথে গোপন সম্পর্কের সুত্রে তারা বহাল তবিয়তে ফিরে আসে। তবে, এখনো ২/৩জন পলাতক রয়েছে। আর বাকীরা ওই সব দুই নম্বরী নেতা নামধারীদের অবৈধ কর্মের দোসর হিসেবে শেল্টারে থেকে বুক ফুলিয়ে চলছে!
আর একজনে একাধিক ফেক আইডি খুলে দলের বিরুদ্ধে ওই রকম লিখে চললে ও তাদের যেনো কিছু যায়-আসে না! তারা তাদের সাথে একসাথে খানাপিনা সহ হাস্যরসাত্মক ভাবে চলাফেরা করতে দেখলে বিগত সময়ে শরীরের ওপর আঘাতের স্থানে হালকা ভাবে হলে ও ঝাঁকুনি দিয়ে যায়/যাচ্ছে সাংবাদিক এম, এ কাশেম এর। আর তিনি আছেন তার মতো-ই। বিগত আওয়ামী লীগের সময়ে সন্ত্রাসীরা মীরসরাইতে একমাত্র বিএনপি’র সাংবাদিক হিসেবে তাকে ই টার্গেট করে পর পর ৪ বার হামলা চালিয়ে রক্তাক্ত আহত করলে ও আওয়ামী লীগের দালালীর মোহ ছেড়ে কোনো সাংবাদিক কোনো ভুমিকা রাখাতো দুরের কথা শান্তনা দেয়ার মানসিকতা ও দেখায়নি! মীরসরাই বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতা, এমন কি এমপি প্রার্থী ও সব বিষয়ে খুব ভালো করেই জানেন। কিন্তু, কেনো যে, সব কিছু নিরবে হজম করে যাচ্ছেন তা একমাত্র আল্লাহ- ই ভালো বলতে পারবেন।