এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর আলম মেম্বার।
এ ছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তোবারক হোসেন রনি।
গত ২৯ নভেম্বর (শনিবার) নির্বাচনী নিয়মতান্ত্রিকতায় সকাল ৮ থেকে বিকাল ৫ কা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ফরেষ্ট অফিস এলাকায় অবস্থিত অত্র সমিতির কার্যালয়ে।
উল্লেখ্য, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতি বিগত ১৯৭৬ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ৩ বছর মেয়াদি কমিটি গঠন করে আসছে।
এর ধারাবাহিকতায় ২৯ নভেম্বর ২০২২ ইংরেজি তারিখে উক্ত কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় ২৬ নভেম্বর (শনিবার) চতুর্থতম: নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেই সময় তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৌহিদুল হক কোম্পানি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মাঈন উদ্দিন মেম্বার। কিন্তু, দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে মাঈন উদ্দিন মেম্বার ইন্তেকাল করার পর সাধারণ সম্পাদক এর পদটা দীর্ঘ বেশ কয়েক দিন শূন্যাবস্থায় পড়েছিলো। পরবর্তীতে সমিতির অন্যান্য সদস্যদের সর্বসম্মতিক্রমে নুর আলম মেম্বার কে মরহুম মাঈন উদ্দিন এর স্থলাভিষিক্ত করা হয়।
এর পর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়ে নুর আলম মেম্বার যথাযথ ভাবে কর্ম পরিচালনার মাধ্যমে সমিতির অধিকাংশ সদস্যদের মন জয় করে নিতে সমর্থ হন। আর সবার অনুরোধক্রমে তিনি চলতি বছরের ২৯ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। আর নির্বাচনে সাধারণ ভোটারগরা তাকে প্রত্যক্ষ ভোট প্রদান করে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
ভোটের ফলাফল শেষে তার নির্বাচিত হওয়ার খবর শোনার সাথে সাথে তিনি সমিতির সকল সদস্য সহ অন্যান্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাতে ও ভুল করেননি।