শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

রংপুর-নীলফামারীর সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নীলফামারীর একজন বাসশ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে থাকা নীলফামারীর সব রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

আজ রোববার সকাল থেকে রংপুর-নীলফামারী-সৈয়দপুর-কিশোরগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার রুটে বাস চলাচল বন্ধ আছে। তবে ঢাকাগামী এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমিতির বাস স্বাভাবিকভাবে চলছে।
শ্রমিক ইউনিয়নের সূত্র জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা-কর্মী সফিকুলকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন এবং জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের বিষয়টি জানান। এরপর সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির অধীন চলাচলকারী সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।

বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারীসহ আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকে জরুরি প্রয়োজনে বিকল্প পরিবহন ধরতে বাধ্য হচ্ছেন।

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের শ্রমিক নেতা-কর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সব বাস নীলফামারী জেলা দিয়ে চলতে দেব না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page