বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনে (১ নম্বর ভবন) আগুনের ঘটনা ঘটেছে। বারবার ফায়ার হুইসেলের শব্দও শোনা গেছে। ঘটনার পর সচিবালয়ের ১ নম্বর ভবনের সকল কর্মকর্তা কর্মচারীরা মাঠে নেমে আসেন।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টায় ভবনটির ১০ম তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিল। দুপুর দেড়টার দিকে সচিবালয় জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।