শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

শরীয়তপুরে রাতের আঁধারে আওয়ামী লীগের মশালমিছিল

শরীয়তপুরে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাতে শরীয়তপুর পৌরসভার বিলাশখান এলাকায় পালং-বুড়িরহাট সড়কে এ মিছিল বের করা হয়।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির মশালমিছিল ও বিক্ষোভ মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি আপলোডও করা হয়েছে। ওই মিছিলে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা অবস্থায় দেখা যায়। কেউ কেউ হেলমেটও পরেছিলেন। অংশগ্রহণকারীদের দলটির নেতাদের নিয়ে বিভিন্ন স্লোগান দিতেও শোনা গেছে।
স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বিভিন্ন মামলায় কারাগারে গেছেন, অনেকে আত্মগোপনে আছেন। তাঁদের মধ্যে কয়েকজন বিভিন্ন সময় রাতের আঁধারে মশালমিছিল, দেয়ালে পোস্টার লাগানো ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালনের তথ্য পুলিশের কাছে নেই। রাতের আঁধারে অনেক সময় ঝটিকা মিছিল করে পালিয়ে যান কয়েকজন। মশালমিছিল করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page