শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মানিকগঞ্জে গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

মানিকগঞ্জের হাজারী গুড়ের সুনাম রয়েছে দেশ-বিদেশে। এছাড়া এখানকার লাল গুড়ের চাহিদাও অনেক। প্রতি বছরের মতো এবারো গাছিরা গুড় তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। জেলার সর্বত্রই খেজুরের গুড় তৈরি হয়ে থাকে। তবে হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গুড় অন্যতম।

গাছিরা খেজুরগাছে রস সংগ্রহের জন্য হাড়ি, রস জ্বালানোর পাত্র, চুলা, গাছ ঝোড়ার ধারালো ছ্যানসহ প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকরাও সমান ব্যস্ত।

কয়েকটি পরিবার ইতোমধ্যে গুড় জ্বালানো শুরু করলেও বড় পরিসরে উৎপাদন শুরু হতে আরও ১৫–২০ দিন সময় লাগবে বলে জানান স্থানীয় গাছিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, মানিকগঞ্জে ৫২ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে খেজুরগাছ। মোট গাছের সংখ্যা ৩৭ হাজার ৪৫৩টি।

ঝিটকার গাছি মিজান হাজারী বলেন, এবার কিছুটা দেরিতে গাছ ঝোড়া হচ্ছে। তবে শিগগিরই গুড় তৈরির কাজ শুরু হবে। চাহিদা ও দাম ভালো থাকায় নতুন করে চারা রোপণও বাড়ছে।

একজন গাছি নাম প্রকাশ না করার শর্তে জানান, ঝিটকার আসল গুড় তৈরি না হলেও বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নকল গুড় বিক্রি করছেন। এতে হাজারী গুড়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

এ বিষয়ে ঝিটকা হাটের গুড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা বলেন, নকল গুড় বিক্রি রোধে ব্যবসায়ীদের নিয়ে মিটিং করা হয়েছে। কেউ নকল গুড় বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page