রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পুরোমাত্রায় অনূভুত হচ্ছে শীত। শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।