শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসন: বিএনপির মনোনয়ন বঞ্চিত পক্ষের বিক্ষোভ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম–১৫ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে নাজমুল মোস্তফা আমিনকে বিএনপি’র প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে মশাল মিছিল ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত মুজিবুর রহমান মুজিবের অনুসারীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে কেরানীহাট ও ঠাকুরদিঘী এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ আয়োজন করা হয়।
সাতকানিয়ায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিবের অনুসারীরা মশাল মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম ফরিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান রাশেদ, মোঃ ফরহাদ, আবদুস ছবুর, মোঃ ফয়সাল ও মোঃ রাশেদ প্রমুখ। লোহাগাড়া-সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা ঠাকুরদিঘী এলাকায় মুজিবুর রহমান মুজিবের সমর্থনে তার পক্ষিয় কর্মী-সমর্থকরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল সন্ধ্যায় প্রায় ৪৫ মিনিট টায়ার ও কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page