শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেল গাছে, তরুণ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তরুণের নাম রিদুয়ানুল হক (১৮)। তিনি উপজেলার নালারকুল এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় কয়েকজন বলেন, রিদুয়ানুল দিনমজুরের কাজ করতেন। গতকাল বিকেল চারটার দিকে তিনি আরেকজনকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে আবদুল খালেক শাহ ঘাটা এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে গাছে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিদুয়ানুলের মৃত্যু হয়।

উপজেলার পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল রশিদ প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় মো. মুকিত নামে আরেক তরুণ আহত হয়েছেন। তিনি একই এলাকার রহমত উল্লাহর ছেলে। তবে তিনি শঙ্কামুক্ত।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে রিদুয়ানুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page