শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

৩০ ডিসেম্বর ঢাকায় এনআরবি গ্লোবাল কনভেনশন

আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এনআরবি জানায়, রাজধানীর বনানীর হোটেল শেরাটনে হতে যাওয়া এই কনভেনশনে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনালসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই, সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান-বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার থেকে বড়ো ডেলিগেশন যোগ দেবেন।

এ ছাড়া, বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ ও চেম্বার থেকেও ডেলিগেশন যোগ দেবেন। যাতে দেশীয় ব্যবসায়ী ও প্রফেশনালরা এনআরবি ব্যবসায়ী প্রফেশনালদের মধ্যে নেটওয়ার্কিং হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকরা এই কনভেনশনে অংশ নেবেন।
এনআরবি গ্লোবাল কনভেনশন-এর আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’। সহ-আয়োজক হিসেবে আছে এনআরবি ফ্যামিলি সাপোর্ট ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।

দিনব্যাপী এই কনভেনশনে নানা আয়োজনের পাশাপাশি থাকবে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, আইটিসহ বেশ কিছু বিষয়ভিত্তিক সেমিনার। সেসব সেমিনারে কি-নোট স্পিকার এবং আলোচক হিসেবে অংশ নেবেন সংশ্লিষ্ট সেক্টরের দেশ ও প্রবাসের বরেণ্য সব ব্যক্তিত্ব। পাশাপাশি এই আয়োজন থেকে দেওয়া হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’। বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের অ্যাওয়ার্ড দেওয়া হবে।
এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানিয়েছেন, এবারের এনআরবি কনভেনশনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। আর বিষয়টি আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসে যারা বড়ো ব্যবসায়ী এবং উদ্যোক্তা আছেন আমরা যেমন তাদের দেশে বিনিয়োগ করার বিষয়ে উৎসাহিত করার প্রয়াস চালাবো, পাশাপাশি বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীরা যাতে দেশীয় উদ্যোক্তাদের কাজে লাগাতে পারেন সেই চেষ্টাও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page