শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ

কামাল উদ্দিন জয়, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশীকালে এ অভিযান পরিচালনা করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

বিজিবি জানায়, রাত ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার তল্লাশীর জন্য থামানো হয়। চালক মোঃ আব্দুল খলিল (৩৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহজনক আচরণ করলে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। পরে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১৮ লাখ টাকা মূল্যের ৬০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চালক টেকনাফ উপজেলার সাবরাত মন্ডল পাড়ার মৃত বদিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক চোরাচালান মোকাবিলায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page