শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

কেরানীগঞ্জে ধর্ষণের পর নারীকে পুড়িয়ে হত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে এক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলে — মো. রিয়াজ ও তার বাবা ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নিহতের স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে

পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর রাতে ভুক্তভোগী সালমাকে একা পেয়ে রিয়াজ ধর্ষণ করে। এরপর বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ঘরের ভেতর লুকিয়ে রাখা হয়। কয়েকদিন পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পোড়া মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে রিয়াজ ও তার বাবা ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নিহত সালমার স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ ধর্ষণ ও হত্যা করার কথা স্বীকার করেছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page