শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

হোয়াটসঅ্যাপে ডিসির পরিচয় ভুয়া ব্যবহারে প্রতারণা—সতর্ক থাকার আহ্বান

কামাল উদ্দিন জয়, কক্সবাজার প্রতিনিধি :

হোয়াটসঅ্যাপে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর এ নিয়ে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ DC Cox’s Bazar–এ একটি পোস্টে বলা হয়, জেলা প্রশাসক কক্সবাজার এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হলো। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
প্রতারণা চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কোনো বার্তা বা নির্দেশনা কখনোই ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত মাধ্যমে দেওয়া হয় না।
এ ধরনের সন্দেহজনক বার্তা পেলে তা উপেক্ষা করা এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনকে জানানো আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page