শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়

আহসান হাবীব শেখ, গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রতিনিধি:

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।

‎বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কলেজের হলরুমে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ মতবিনিময় সভা করেন।

‎সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী জাফর এজাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক এসএম জাহাঙ্গীর, প্রভাষক গোলাম সারোয়ার, প্রভাষক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, বিএনপি নেতা শামসুজ্জামান প্রামাণিক তনু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত উল ইসলাম, বিএনপি নেতা শেখ আলী আজাদ প্রমুখ।

‎মতবিনিময়কালে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম বলেন, ‘সুন্দরগঞ্জের শিক্ষার মান আরও উন্নত করতে আমি কাজ করতে চাই। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে কলেজের অবকাঠামো আরও উন্নয়ন করা হবে। ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমের সুবিধা বাড়ানো হবে।

‎তিনি আরও বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। ভালো শিক্ষা পেলে আমাদের সন্তানরাই সুন্দরগঞ্জকে আরও এগিয়ে নেবে—আমি সেই লক্ষ্যেই কাজ করতে চাই।’

‎মতবিনিময় সভায় সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page