নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম অফিস :
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে দুই সন্ত্রাসী গ্রূপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রাঘাতে তাহমিদ নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে প্রত্যেকদর্শিরা জানিয়েছেন।
নিহত গাজী তাহমিদ খান (২১) বিগত সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলো বলে সূত্র মাধ্যম জানায়। এবং সে নবগঠিত নিরাপদ সড়ক চাই আন্দোলন’ মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এর দায়িত্ব রত: বলে ও সূত্র জানায়।
১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বারইয়ারহাট পৌরসভা বাজারস্থ তিন রাস্তার মোড়ে আধিপত্য নিয়ে ঘটনার সূত্রপাত: হলে ও তা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। এর ফাঁকে কে বা কাদের ধারালো অস্ত্রাঘাতে তাহমিদ নিহত হয়েছে তা এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত জানা যায়নি। ঘটনায় রাতভর উভয় গ্রূপের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে বলে একাধিক মাধ্যম থেকে জানা গেছে। ষ
হামলা-সংঘর্ষের খবর পেয়ে পৌরসভা এলাকায় অবস্থিত স্থানীয় জোরারগঞ্জ থানা থেকে ঘটনাস্থলে এসে পুলিশ অবস্থান নিয়েছিলো বলে ও সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে।