শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগর কাশিমপুরে বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ হয়েছে। বুধবার ১০/১২/২০২৫ইং রাতে কাশিমপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় এই গণসংযোগ ও পথসভা করা হয়।
পথসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রতিনিধি হিসেবে গাজীপুর-১ আসনে মনোনীত প্রার্থী মাওলানা জি,এম রুহুল আমিন।

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল আমিন খান। সহসাংগঠনের সম্পাদক মুফতি আব্দুল বাসার সিকদার। মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। কাশিমপুর থানা শাখার সভাপতি মাওলানা রাইসুল ইসলাম হেলালি প্রমুখ সহ ওগো সংগঠনের নেতৃবৃন্দ।

এবারের নির্বাচনে গাজীপুরের ৫টি আসন বলবৎ থাকছে। আসন বিন্যাসে গাজীপুরে আসনে কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ি এবং বাসন নিয়ে গাজীপুর ১ আসন গঠিত।
তাই খুব জোরে সোরে প্রতিটি দল নির্বাচনে ইশতেহার নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর ১ আসনে প্রার্থী জিএম রুহুল আমিন তিনিও নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই।
তাদের প্রত্যাশা এবারের নির্বাচনে গাজীপুর ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জয় হবেই ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page