এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম -৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্ল্যাহকে গণসংযোগকালে গুলিবর্ষনের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে চট্টগ্রামের সর্বোত্র বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, সন্দীপ, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সহ বিভিন্ন উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন থেকে পাওয়া সংবাদে জানা গেছে- এখানে দুপুর ১২ টার দিকে এক বিক্ষোভ মিছিল স্থানীয় বিএনপি নেতা মাসুকুল আলম সোহান, মোহাম্মদ জাকারিয়া, মোঃ বেলাল হোসেন ও যুবদল নেতা মোঃ সিরাজ এর নের্তৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতা মাসুকুল আলম সোহান, মোঃ জাকারিয়া, মোঃ বেলাল হোসেন ও যুবদল নেতা মোঃ সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে ১ নং করেরহাট, ২ নং হিঙ্গুলী, ৪ নং ধুম ইউনিয়ন এবং মীরসরাই সদর পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা সহ অন্যান্য স্থানে ও অনুরূপ কর্মসূচি পালন করা হয় বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।