শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

গাজীপুর মহানগরের কাশিমপুরে যৌথ বাহিনীর হাতে মাদকসহ কারবারি আটক

মোঃ মমিনুল ইসলাম, (কাশিমপুর প্রতিনিধি) :

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার অন্তর্গত সুরাবাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৬ মাদক কারবারি সহ বিপুল পরিমাণ ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায়, তারইসহ মোট ছয় জনকে পাঠ করা হয়েছে এবং ১৫০ পিস ইয়াবা ও প্রায় ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারীরা হলেন, আমেনা বেগম (৪৫), মোহাম্মদ আলী (৫১), শামীম হাওলাদার (৩৮), রনি মিয়া (২২), আরমান অনিক (২৫) এবং স্বপন (২৬)। তারমধ্যে একই পরিবারের চারজন বলে জানা যায়।
তাদের কাছ থেকে ৪ লক্ষ টাকা এবং ১৭ টি মোবাইল পাওয়া যায়।
কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ আটককৃতদের বিষয়ে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অতি দ্রুত আদালতে প্রেরণ করা হবে।
কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ বলেন, এই কাশিমপুরে কোন মাদক কারবারিদের স্থান হবে না। তাদেরকে খুবই সতর্কবাণী দিয়ে বলেন, এ ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কোন ছাড় দেওয়া হবে না । আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযানের ফলে একদিকে যেমন এলাকাবাসীরা স্বস্তিতে থাকবে তেমনি দেশ এবং সমাজের কল্যাণ সাধিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page