আহসান হাবীব শেখ,সুন্দরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তারা
পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্র গুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
তারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটারদের যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে কোনো অসুবিধা না হয়, সে লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন।