এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের অধিবাসী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক (প্রবীণ) মেম্বার মরহুম হাজী হোসেনেজ্জামান ভূঁইয়া ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মিজানুর রহমান ভুঁইয়ার ভাই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি পুলিশ রাত সোয়া ৮ টার দিকে তাদের হেফাজতে নিয়েছেন বলে জানা গেছে।
কি কারণে ডিবি পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়েছেন তার বিস্তারিত কিছু জানা যায়নি।
বিষয়টি সম্পর্কে ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীর নিজে ও বলতে পারেননি।
তাকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে যাওয়ার খবর পেয়ে বিভিন্ন পত্রিকা অফিস থেকে ফোন করে তার কাছ থেকে জানতে চাইলে তিনি শুধু বলেন- তিনি জিম (ব্যায়ামাগার) এ থাকাবস্থায় আকস্মিক ভাবে ডিবি পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে বলেন- আমাদের স্যার আপনার সাথে কথা বলবেন। এই কথা বলে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, উক্ত আনিস আলমগীর ছাত্র জীবনাবস্থায় নিজের এলাকা মীরসরাই উপজেলা থেকে ‘চোখ’ নামক একটি ম্যাগাজিন পত্রিকা প্রকাশ করার মাধ্যমে সাংবাদিকতার হাতেখড়ি হয়। এর পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে সেখানে থাকাবস্থায় সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়েন।
কাজী সাহেদ আহম্মেদ সম্পাদিত দৈনিক আজকের কাগজ (বর্তমানে বন্ধ) পত্রিকায় বেশ কয়েক বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। সেই সময় ইরান-ইরাক যুদ্ধ কালীন সময়ে পত্রিকা থেকে তিনি সংবাদ কাভারেজ দেয়ার জন্য সে দেশে যান। সেখান থেকে নিয়মিত সংবাদ পাঠিয়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ও সর্বাধিক আলোচিত হয়ে পড়েন।
এর পর সে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি তে তিনি হেড অব নিউজ এর দায়িত্ব ও পালন করেন। এ ছাড়া আরো দূ’একটি পত্রিকায় ও সাংবাদিকতা পেশায় রত: ছিলেন। তিনি মূলত: আওয়ামী লীগ না করলে ও বাসদ এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার সাংবাদিকতা পেশার ভুমিকা নিয়ে কিছু টা প্রশ্ন দেখা দিলে ও তা জোরালো হয়ে পড়ে গত ৫ আগষ্টের আগে জুলাই-আগষ্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময়। এর আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেল এর ‘টক্ শো’ তার কথপোকথন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয় সর্বমহলে। আর তখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতা-কর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে প্রশাসনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠে। এমন কি পারিবারিক ভাবে তার নিকটাত্মীয় কেউ কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আসছিলো।
দীর্ঘ বেশ কয়েক বছর যাবত তিনি নিজের বাড়ি-ঘরে না এসে ঢাকাতেই বসবাস করে আসছেন স্ত্রী-সন্তান নিয়ে।
উপরোক্ত বিষয়াদির আলোকে তাকে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন কী না এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত তা জানা যায়নি।