এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বাসীর গর্ব তরুণ বয়সী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী মোঃ মোস্তাক উদ্দিন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিগত ফ্যাসিবাদী সরকারের দুঃশাসমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নিজ হাতে গড়া রাজনৈতিক সংগঠন বিএনপি’র পতাকা বুকে ধারণ করে জীবন বাজী রাখা আন্দোলন- সংগ্রামের অগ্রকাতারে থাকা ছাত্রদলের কর্মী মোহাম্মদ মোস্তাক উদ্দিন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মীরসরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।