শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ শহরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

আল-আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহরে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত র‍্যালিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, সদর উপজেলা আমীর মাওলানা কারী নজরুল ইসলাম এবং কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আব্দুল হকের নেতৃত্বে বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন স্লোগানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। এই দিন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page