শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বিমান বাংলাদেশের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আইয়ুব আলীর ইন্তেকাল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আইয়ুব আলী মারা গেছেন । মঙ্গলবার  রাত আনুমানিক ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং শাখা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার আইয়ুব আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইয়ুব আলী ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। বিমান বাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগদান করেন। তিনি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার  হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুই বছর পর তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অবসরে যাওয়ার কথা ছিল।

মরহুম আইয়ুব আলীর গ্রামের বাড়ি নোয়াখালীর সন্দ্বীপ উপজেলায়। তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবারসহ সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিমান খাতের সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page