শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

শিল্পকলায় যাত্রাপালা ‘আপন দুলাল’ মঞ্চস্থ হবে আজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে খুলনার ‘রূপসা অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘আপন-দুলাল’।
আজ  সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে এটি। যাত্রাপালাটির পালাকার আমজাদ হোসেন এবং পরিচালনা করবেন শামীম খন্দকার।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঙ্গলবার একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। এটির পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় ছিলেন তানভীর নাহিদ খান।
মাসব্যাপী এই প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি দলের ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে।

যাত্রাপালা প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা। টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। এ ছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।
উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page